পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফ আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।রোববার (১৫ নভেম্বর ২০২৬) ফরিদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফ আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।রোববার (১৫ নভেম্বর ২০২৬) ফরিদপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আশরাফ আলী ফরিদপুর উপজেলার হারোডাঙ্গা গ্রামের মো. আজিম প্রাংয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. শাহানুর রহমান, এএসআই (নিঃ) আসিফ সরকারসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আশরাফ আলীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আশরাফ আলীর বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৬।পরে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালত, পাবনায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।